নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে প্রসূতির অপারেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে উপজেলাবাসীর বহুল প্রতীক্ষিত বিনামূল্যে প্রসূতির অপারেশন (সিজার) কার্যক্রম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ মে) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি রুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুুব-উল আলম, সার্জন ডা. মো. সাইফুল ইসলাম, কনসালট্যান্ট (সার্জারি) ডা. মো. তারিকুল ইসলাম, কনসালট্যান্ট ডা. মো. প্রণব কুমার সাহা, ডা. জয়ন্ত প্রামাণিক, শিশু চিকিৎসক ডা. মনিরুল ইসলাম, ডা. মুজতাহিদ হাসান কায়সার (নিউরো মেডিসিন), মেডিকেল অফিসার ডা. সারমিন সুলতানা, ডা. ফারহানা আফরোজ প্রীতি, সিনিয়র নার্স নিপা প্রমুখ।
নিয়ামতপুর উপজেলা সদরের মাস্টারপাড়ার মিঠুন আহমেদের স্ত্রী জেবা রেজোয়ানা রুমকির সিজারের মধ্যদিয়ে প্রসূতি অপারেশনের (সিজার) কার্যক্রম শুরু হয়।
নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব-উল আলম বলেন, নিয়ামতপুরে দীর্ঘদিন এ কার্যক্রম বন্ধ ছিল। অবশেষে উপজেলাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বহুল প্রতীক্ষিত প্রসূতি অপারেশন চালু করা সম্ভব হয়েছে। এখন থেকে সরকারি হাসপাতালেই বিনামূল্যে সিজার করা হবে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied