নিয়ামতপুরের এসিল্যান্ড মনজুরুল আলম জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত
নওগাঁ জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার হলেন এসিল্যান্ড মনজুরুল আলম। ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় নওগাঁ জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। শ্রেষ্ঠত্বের বিষয়টি গত সোমবার (১৬ মে) জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এই সম্মান পেয়েছি। ভূমি মন্ত্রণালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা সিস্টেম বিভাগ থেকে ই-মেইল যোগে এ তথ্য জানানো হয়েছে।
তিনি আরো বলেন, নিয়ামতপুর উপজেলায় আমার কর্মকালীন সময়কে মূল্যায়ন করে সেরা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত করায় অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার, শ্রদ্ধেয় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্যার এবং শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার স্যারকে। একই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উপজেলা ভূমি অফিসসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে, যাদের সহযোগিতায় কাজ করা সহজ হয়েছে।
তিনি বলেন, আমি শুধু আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি । এই অর্জন আমাকে ভবিষ্যতে কার্য সম্পাদনে স্পৃহা জোগানোর পাশাপাশি জনগণের পাপ্য সেবা প্রদানে আরো উদ্যমী করবে। সবার কাছে দোয়া চাই।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied