ধামইরহাটে ভূমিহীনের হাতে নতুন বাড়ি তুলে দিলেন নওগাঁ জেলা প্রশাসক
নওগাঁর ধামইরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিসে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান পিএএ। উদ্বোধনকালে জেলা প্রশাসক মুজিববর্ষে প্রধানমন্ত্রী উপহার হিসেবে ভূমিহীনদের নতুন বাড়ির দলিল ও নামজারির কাগজপত্রের ফোল্ডার হস্তান্তর করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, ওসি মোজাম্মেল হক কাজী, প্যানেল মেয়র মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, বনবিট অফিসার আনিছুর রহমান, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, সহকারী মৎস্য অফিসার আইয়ুব আলী, সিনিয়র সাংবাদিক আব্দুল মালেক, নুরুল ইসলাম, হারুন আল রশীদ, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক পাস্কায়েল হেমরম, মেহেদী সরকার, সুফল চন্দ্র বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন।
সবশেষে ভূমি অফিস চত্বরে ছাতিয়ান, কাঠবাদাম, জারুল ও শিমুল গাছের চারা রোপণ করেন অতিথিরা। জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান পিএএ উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিস, ধামইরহাট পৌরসভা, উমার-আলমপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন