ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মুরগির খাঁচায় বিষধর সাপের দংশনে নারীর মৃত্যু


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৯-৫-২০২২ দুপুর ২:৩৮
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিষধর সাপের দংশনে আমেনা খাতুন (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বুধবার (১৮ মে) রাতে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আমেনা খাতুন দালালপাড়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী।
 
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে ঘরের পাশে রাখা  মুরগির খটখট শব্দ শুনে রাতেই আমেনা খাতুন মুরগির ঘরে প্রবেশ করেন। মুরগির খাঁচায় বাম হাত প্রবেশ করামাত্রই বিষধর সাপ দংশন করে। এ সময় তার স্বামী আব্দুল আজিজ হাতের উপরে বেঁধে রাখেন। পরে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাসকিনুর রহমান প্রাথমিক চিকিৎসা দিয়ে হাতের দুটি বাঁধন খুলে দেন। এর কিছুক্ষণ পর রোগীর অবস্থা বেগতিক দেখে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 
 
পরিবারের লোকজন ওই বিষধর সাপটিকে আটক করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
 
দালালপাড়া গ্রামের সাইদুর রহমান (৫০) জানান, সাপে দংশন করা ওই নারীকে হাত বাঁধা অবস্থায় হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসক হাতের বাঁধন খুলে দেয়ার ৫ মিনিট পর রোগীর অবস্থা বেগতিক দেখে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এর কিছুক্ষণ পরই হাসপাতালে রোগীর মৃত্যু হয়। 
 
হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাসকিনুর রহমান জানান, সাপে দংশন করা ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।
 
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ইউপির এক সদস্যের মাধ্যমে জেনেছি। নিহতের পরিবারের বাড়ির দিকে রওনা করেছি। 
 
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক এসআই আজিজার রহমান বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। পারিবারিকভাবে লাশের দাফন সম্পন্ন হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার