ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় ট্রলিচাপায় নাড়িভুঁড়ি বেরিয়ে গেল রফিকুলের


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৯-৫-২০২২ দুপুর ৩:৪৫

খুলনার পাইকগাছায় বালুবাহী ট্রলিচাপায় রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। মারাত্মক আহত অবস্থায় রফিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রলির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কাশিমনগর গ্রামের মৃত বাবু মোড়লের ছেলে রফিকুল বাড়ির সামনে রাস্তার পাশে মসজিদের গায়ে হেলান দিয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় কপিলমুনির দিক থেকে পূর্ব কাশিমনগরগামী বালুভর্তি একটি দ্রুতগামি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে মসজিদের ওয়ালের সাথে চেপে ধরে। এ সময় ট্রলির এক্সেল ভেঙে ও সামনের চাকা খুলে যায়। ঘটনায় রফিকুলের একটি পা দুমড়ে-মুচড়ে যায় এবং পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। তাৎক্ষণিক বাড়ির লোকজন ও পথচারীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রফিকুল স্থানীয় কাশিমনগর বাজারের শেখ রবিউল মেম্বরের মীম এন্টারপ্রাইজের মুহুরী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, ট্রলির মালিক উপজেলার উত্তর সলুয়ার মোসলেম শেশের ছেলে সালাউদ্দীন শেখ। ট্রলিটি ভাড়া নিয়ে চালাতেন নোয়াকাটির ইয়াছিন আলী।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার