ঘিওরে ভূমি সেবা সপ্তাহ পালিত
‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মানিকগঞ্জের ঘিওরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে ঘিওর উপজেলা ভূমি অফিসের আয়োজনে অফিস চত্বরে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান।
স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ভূমি সেবা প্রদান ও সার্বিক ভূমি ব্যবস্থাপনাকে আরো সহজতর, জনবান্ধব, যুগোপযোগী, আধুনিক ও ডিজিটাল করার লক্ষ্যে এ ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহছেন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভিন, ঘিওর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ারুল হক, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বেলা আজ দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, হয়রানিমুক্ত ও অনলাইনভিত্তিক ভূমি সেবা প্রদানে আমাদের মন্ত্রণালয় ব্যাপক কাজ করছে। আশা করি কিছুদিনের মধ্যেই জনগণ এর সুফল পেতে শুরু করবে। আগামী ২৩ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবারের ভূমি সেবা সপ্তাহ সফলভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, সরকার ভূমি মালিকদের জন্য জমি বিরোধ নিরসন এবং নামজারি করতে ঝামেলা কমিয়ে ই-নামজারি চালু করছে। ফলে টাউট-দালালের খপ্পর থেকে ভূমি মালিকদের নিরাপত্তা বিধান করেছে। সময়মতো জমির খাজনা ও কর পরিশোধ করুন। জমি আপনার, আপনি নিরাপদে রাখুন। বর্তমান সরকার মানুষের হাতের মুঠোয় ভূমি সেবা দিচ্ছে। ভূমি মালিকদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে জমি রেজিস্ট্রেশন করে নিন।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied