ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

গাঁজা খেতে নিষেধ করায় সাংবাদিককে পেটাল কিশোর গ্যাং


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৯-৫-২০২২ দুপুর ৩:৪৭
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া বাশার রোড এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা এক সাংবাদিকের বাসার সামনে গাঁজা সেবন করছিল। বাসার সামনে গাঁজা সেবন করতে নিষেধ করায় ওই সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। গতকাল বুধবার (১৮ মে) সন্ধ্যার আগে টিকাপাড়া ঈদগাহ মোড়ে ঘটনাটি ঘটে।
 
অভিযোগ সূত্রে জানা গেছে, রামচন্দ্রপুর বাশার রোডে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার রাজশাহী ব্যুরোপ্রধান সাংবাদিক খোসরুল আরুন নোমানী সাগরের বাসা। তার বাসার সামনে প্রতিদিন কিশোর গ্যাংয়ের সবুজ, তারেক, তন্ময়সহ অজ্ঞাত আরো ১৫-২০ জন গাঁজা সেবন করত। কয়েক দফায় সাংবাদিক সাগর নোমানী তাদের নিষেধ করেন। এরপরও তারা সেখানে গাঁজা সেবন চালিয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে মৌখিকভাবে বোসপাড়া ফাঁড়ির ইনচার্জ মোসলেমকে অবগত করেন তিনি। এতে তারা ক্ষিপ্ত হয়ে বুধবার সন্ধ্যার আগে টিকাপাড়া ঈদগাহ মোড়ে সাংবাদিক সাগর নোমানী পৌঁছলে অর্তকিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি রামেক হাসপাতালে ভর্তি আছেন।
 
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এ বিষয়ে কথা বললে র‍্যাব-৫-এর অধিনায়ক রিয়াজ শাহ্‌রিয়ার বলেন, আমরা বিভিন্ন এলাকায় আমাদের সোর্স ও পুলিশের সহযোগিতা নিয়ে কিশোর গ্যাংয়ের তালিকা করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। র‍্যাব-৫ কিশোর গ্যাং নির্মূলে কাজ করে যাচ্ছে।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম