ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

১৩৭ রানের লিড নিয়ে চা-বিরতিতে শ্রীলংকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৫-২০২২ দুপুর ৪:১৮

৪ উইকেট হাতে নিয়ে ১৩৭ রানে এগিয়ে থেকে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের চা-বিরতিতে গেল সফরকারী শ্রীলংকা। নিজেদের দ্বিতীয় ইনিংসে চা-বিরতির আগ পর্যন্ত ৬ উইকেটে ২০৫ রান করেছে শ্রীলংকা। প্রথম ইনিংসে শ্রীলংকা ৩৯৭ ও বাংলাদেশ ৪৬৫ রান করে। প্রথম ইনিংসে ৬৮ রানে পিছিয়ে ছিলো লংকানরা। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৩৯ রান করেছিলো শ্রীলংকা। ফলে ৮ উইকেট হাতে নিয়ে ২৯ রানে পিছিয়ে ছিলো তারা।পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনে শ্রীলংকা শিবিরে জোড়া আঘাত করেন বাংলাদেশের স্পিনার তাইজুল। কুশল মেন্ডিসকে ৪৮ ও প্রথম ইনিংসে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুজকে খালি হাতে বিদায় দেন তাইজুল। 

দ্বিতীয় সেশনে শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে কে ৫২ রানে আউট করেন তাইজুল। আর ধনাঞ্জয়া ডি সিলভাকে ৩৩ রানে বিদায় করেন সাকিব আল হাসান। ফলে ১৬১ রানে ষষ্ঠ উইকেট হারায় শ্রীলংকা। এরপর দিনেশ চান্ডিমাল ও নিরোশান ডিকবেলা অবিচ্ছিন্ন থেকে দ্বিতীয় সেশন শেষ করেন। চান্ডিমাল ১৪ ও ডিকবেলা ৩২ রানে অপরাজিত আছেন।  বাংলাদেশের তাইজুল ৪টি ও সাকিব ১টি উইকেট নিয়েছেন। 

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে