সোমবার পাম অয়েল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া
অভ্যন্তরীণ বাজারে রান্নার তেল সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটায় পাম অয়েল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। আগামী সোমবার (২৩ মে) থেকে পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।
বিশ্বের শীর্ষ পাম অয়েল রপ্তানিকারক এই দেশ গত ২৮ এপ্রিল অপরিশোধিত পাম অয়েল (সিপিও) এবং কিছু পণ্যের রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। এই নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটিতে রান্নার তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। প্রতি লিটার রান্নার তেলের দাম ১৪ হাজার রুপিয়ায় নামিয়ে আনার লক্ষ্যে রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটির সরকার। তেলের দাম এখনো সেই লক্ষ্যমাত্রায় নেমে না এলেও দেশটির সরকার পাম অয়েল শিল্পের ১ কোটি ৭০ লাখ শ্রমিকের কল্যাণ বিবেচনা করে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রেসিডেন্ট উইদোদো এক ভিডিওবার্তায় জানিয়েছেন।
তিনি বলেছেন, দেশে রান্নার তেলের সরবরাহ এখন অভ্যন্তরীণ বাজারে যা প্রয়োজন তার চেয়ে বেশি স্তরে পৌঁছেছে। রপ্তানি নিষেধাজ্ঞার আগে দেশটিতে এপ্রিল মাসে রান্নার তেলের গড় মূল্য ছিল প্রতি লিটার ১৯ হাজার ৮০০ রুপিয়া এবং নিষেধাজ্ঞার পরে গড় দাম প্রতি লিটারে প্রায় ১৭ হাজার ২০০ থেকে ১৭ হাজার ৬০০ রুপিয়ায় নেমে এসেছে।
ইন্দোনেশিয়া অভ্যন্তরীণ বাজারে মূল্য নিয়ন্ত্রণের উপায় হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত উদ্ভিজ্জ তেল রপ্তানিতে এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরে দেশটির কৃষকরা সরকারের রপ্তানি নিষেধাজ্ঞার প্রতিবাদে আন্দোলন শুরু করেন। নিষেধাজ্ঞার কারণে পাম ফলের কোনো চাহিদা নেই বলে জানান কৃষকরা। কৃষকদের চাপের মুখে দেশটির সরকার রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বাধ্য হলো।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর সূর্যমুখী তেলের সরবরাহে বিঘ্ন ঘটায় পাম তেলের চাহিদা বেড়ে যায়। কিন্তু বিশ্বের শীর্ষ পাম অয়েল রপ্তানিকারক ইন্দোনেশিয়া রপ্তানি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় বিশ্বজুড়ে উদ্ভিজ্জ তেলের বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়।
বিশ্বের উদ্ভিজ্জ তেলের বাজারের এক-তৃতীয়াংশেরও বেশি চাহিদা পূরণ হয় পাম অয়েলের মাধ্যমে। আর বিশ্ববাজারে প্রায় ৬০ শতাংশ পাম অয়েলল সরবরাহ করে ইন্দোনেশিয়া।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির