ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

২০২১ সালে ইউরোপে প্রবেশ করেছে প্রায় ৭ লাখ অভিবাসন প্রত্যাশী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৫-২০২২ সকাল ৯:৫৮

২০২১ সালে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছে ৬ লাখ ৮১ হাজার ২০০ জন অভিবাসনপ্রত্যাশী। আগের বছর ২০২০ সালের চেয়ে এই সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭০০ জন বেশি। শতকরা হিসাবে বলা যায়, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ইউরোপে বিনা অনুমতিতে প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ। এই মহাদেশের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, অনুপ্রবেশকারী এই অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশই সিরিয়া, আলজেরিয়া এবং আফগানিস্তানের নাগরিক। এই অনুপ্রবেশকারীদের ৮৭ শতাংশই পুরুষ এবং তাদের অর্ধেকেরও বেশির বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে।

গত বছর অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা সবচেয়ে বেড়েছে ফ্রান্সে। ইউরোস্ট্যাটের বিবৃতি অনুযায়ী, ২০২১ সালে ফ্রান্সে অবৈধভাবে প্রবেশ করেছে ২ লাখ ১৫ হাজার ২০০ জন অভিবাসন প্রত্যাশী। শতকরা হিসেবে ২০২০ সালের তুলনায় গত বছর ফ্রান্সে অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়েছে ১০৭ শতাংশ।

এ তালিকায় ফ্রান্সের পরই যুগ্মভাবে অবস্থান করছে জার্মানি ও হাঙ্গেরি। এ দুটি দেশে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে অবৈধ অভিবাসীদের সংখ্যা বেড়েছে প্রায় ৭০ শতাংশ। তবে এই অবৈধ অভিবাসীদের একাংশকে বসবাসের অনুমতি দিলেও বেশিরভাগকেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ইউরোস্ট্যাটের বিবৃতিতে।

এক্ষেত্রেও এগিয়ে আছে ফ্রান্স। ইউরোস্ট্যাটের বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালে যত অবৈধ অভিবাসী প্রবেশ করেছে দেশটিতে, তাদের ৩৭ শতাংশকেই নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক