ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে তেঁতুলিয়া নদীতে অবৈধ বাঁধাজাল পুড়িয়ে ধ্বংস


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২১ দুপুর ৪:৪৩
নদীতে উপজেলা মৎস্য বিভাগ এবং কালাইয়া নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪ লাখ টাকার ৮টি বাঁধাজাল জব্দ করেছে। গত বুধবার দিনভর ওই অভিযান চালিয়ে চন্দ্রদ্বীপের একটি খাল থেকে ওই জাল জব্দ করা হয়। পরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
 
কালাইয়া নৌ পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন জানান, মুজিববর্ষ উপলক্ষে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মৎস্য বিভাগ এবং নৌ পুলিশের যৌথ অভিযান চালানো হয়। বুধবার দিনভর অভিযান চালিয়ে বিকেলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বাতির খাল থেকে ৮টি অবৈধ বাঁধাজাল জব্দ করা হয়। জব্দকৃত জালের পরিমাণ প্রায় ৫ হাজার মিটার এবং বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
 
বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, অবৈধ জাল উচ্ছেদের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার