ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিয়ামতপুরে জাতির জনক বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০-৫-২০২২ দুপুর ২:১৭
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বাংলাদেশেও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু কালের বিবর্তনে সেই জনপ্রিয় খেলা হারাতে বসেছিল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্যই আজকে আবার সেই হারিয়ে যাওয়া ফুটবল খেলা জনপ্রিয় হয়ে উঠেছে। সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আবার সেই হারিয়ে যাওয়া ফুটবলকে জনপ্রিয় করে তুলেছেন। বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথাগুলো বলেন তিনি। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
 
প্রধান অতিথি আরো বলেন, শেখ হাসিনা আছেন বলেই দেশ আজ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অল্প সময়ের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশ আজ রোল মডেল। করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের ১৩২টি দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। বাংলাদেশের উপরে যে ৪টি দেশ রয়েছে তাদের জনসংখ্যা ৫০ হাজার থেকে দেড় কোটি। আর বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি। জনসংখ্যার দিক বিবেচনা করলে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ করোনা মোকাবেলায়।
 
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ ওবাইদুল হকের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। 
 
ফাইনাল খেলায় নিয়ামতপুর সদর ইউনিয়ন ট্রাইবেকারে ১-০ গোলে  চন্দননগর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন চন্দননগর ইউপি দলের খেলোয়াড় জয়ন্ত সরদার। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চন্দননগর ইউপি দলের খেলোয়াড় রাজকুমার এবং সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন নিয়ামতপুর সদর ইউপি দলের খেলোয়াড় অজয় সরেন। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত