পাইকগাছায় ট্রলি দুর্ঘটনায় আহত রফিকুলের মৃত্যু
খুলনার পাইকগাছায় বালুবাহী ট্রলিচাপায় মারাত্মক আহত রফিকুল ইসলাম (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার (২০ মে) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বৃহস্পতিবার (১৯ মে) কাশিমনগর গ্রামের মৃত বাবু মোড়লের ছেলে রফিকুল বাড়ির সামনে রাস্তার পাশে মসজিদের গায়ে হেলান দিয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় কপিলমুনির দিক থেকে পূর্ব কাশিমনগরগামী বালুভর্তি একটি দ্রুতগামী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে মসজিদের ওয়ালের সাথে চেপে ধরে। এ সময় ট্রলির এক্সেল ভেঙে ও সামনের চাকা খুলে যায়। ঘটনায় রফিকুলের একটি পা দুমড়ে-মুচড়ে যায় এবং পেটের নাড়িভূঁড়ি বেরিয়ে আসে। তাৎক্ষণিক বাড়ির লোকজন ও পথচারীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
রফিকুল স্থানীয় কাশিমনগর বাজারের শেখ রবিউল মেম্বরের মীম এন্টারপ্রাইজের মুহুরি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, ট্রলির মালিক উপজেলার উত্তর সলুয়ার মোসলেম শেখের ছেলে সালাউদ্দীন শেখ। ট্রলিটি ভাড়া নিয়ে চালাতের নোয়াকাটির ইয়াছিন আলী।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied