ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

লোহাগড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২০-৫-২০২২ বিকাল ৫:২৩
নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের মো. আফজাল শেখের ছেলে মাদক ব্যবসায়ী মো. দুখু শেখকে (৩৮) ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে নড়াইল জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ। 
 
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ মে) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই লিটনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দীঘলিয়া ইউনিয়নের বাগডাঙ্গা শারল মোড় থেকে দুখু শেখকে তল্লাশি করে তার কাছে থাকা পলিথিনে মোড়ানো  ৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে  তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়। 
 
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হালিমুর রহমান হালিম বলেন, আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়