ময়মনসিংহ মহানগরীতে আংশিক লকডাউন ঘোষণা
ময়মনসিংহ মহানগরীতে আংশিক লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ময়মনসিংহ মহানগরীর বেশকিছু এলাকায় শুক্রবার (২৫ জুন) থেকে লকডাউন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর হয়। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি সভা করে আংশিক লকডাউন দেয়ার সিদ্ধান্ত নেয়।
লকডাউনে আওতাভুক্ত এলাকাগুলো হলো- মাসকান্দা (বাসস্ট্যান্ড এলাকা), চরপাড়া নয়াপাড়া এলাকা, কৃষ্টপুর, আলিয়া মাদ্রাসা এলাকা, নওমহল, আকুয়া আর কে মিশন রোড, গাঙ্গিনাপাড়, বাউন্ডারি রোড, পাটগুদাম এবং কাচিঝুঁলি এলাকা।
আংশিক লকডাউন দেয়ার বিষয়টি নিশ্চিত করে করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা কমিটির সদস্যবৃন্দ সভা করে মহানগরীর কিছু এলাকায় ৭ দিনের জন্য লকডাউন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করাহয়।
তিনি আরো জানান, লকডাউন এলাকায় দোকানপাট, যানবাহন ও চলাচল বন্ধ থাকবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হবে না। লকডাউন কার্যকর করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তারা তৎপর আছেন জানান তিনি।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied