ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে বাল্যবিবাহ বন্ধ করে দিলেন এসিল্যান্ড


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২০-৫-২০২২ বিকাল ৭:২২
বাল্যবিবাহ বন্ধ করে দিলেন এসিল্যান্ড। শুক্রবার (২০ মে) উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের অনুষ্ঠান ভেঙ্গে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।
 
এসময় বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হবার পূর্বে বিয়ে দিবেননা মর্মে কনের বাবার মুচলেকা নেয়া হয়।এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামের দশম শ্রেনির এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছিল বেশ ঘটা করে। বিয়ে উপলক্ষে সকাল থেকে কনের বাড়িতে ধুমধামে চলছিল বিভিন্ন অনুষ্ঠান। এর মধ্যে গোপন সংবাদ পেয়ে  বিয়ে বাড়ীতে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী। এসময় তিনি কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়েটি ভেঙে দেন। বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে কনের বাবাকে ১০ হাজার  টাকা জরিমানা এবং কনের  বয়স ১৮ বছর পূর্ণ হবার পূর্বে বিয়ে দিবেননা মর্মে মুচলেকা নেন।
 
সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বলেন, বাল্যবিবাহ চলছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে উপস্থিত হয়ে কনের জন্মনিবন্ধন চাওয়া হয়। সেটা যাচাই-বাছাই করে জানা যায়, কনের বিয়ের  প্রকৃত বয়স হয় নি।  পরে কনের বাবাকে জরিমানা করে  মুচলেকা নিয়ে বিয়েটি ভেঙে দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী