ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বাঙলা কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ২০-৫-২০২২ রাত ১১:১৪
দীর্ঘদিন পর সহপাঠী ও সতীর্থদের কাছে পেয়ে গান আড্ডা আনন্দে মেতে উঠেছিলেন বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের সোনালি দিন নিয়ে আলোচনা আর আড্ডায় কেটেছে তাঁদের দীর্ঘ সময়। স্বল্প সময়ের জন্য হলেও তাঁরা যেন ফিরে পেয়েছিলেন পুরোনো দিনগুলো ক্যাম্পাসে কাটানো স্মৃতিময় মুহূর্তগুলো।
মিরপুর আযুইর কুইজির রেস্টুরেন্টে শুক্রবার বিকাল ৪ টায় (২০-০৫-২২) বাঙলা কলেজের সাবেক শিক্ষার্থীদের এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। সাবেক শিক্ষার্থীদের একাংশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
সামাজিক বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী রাবেয়া সুলতানা সঞ্চালনায় মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। আলোচনা সভায় কাজী আবুল হোসেন হাই স্কুলের প্রধান শিক্ষক ইকবাল হোসেন বলেন আমাদের জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। সৌর্হাদ্যপূর্ণ, উদার ও নৈতিক মানসিকতাসম্পূর্ণ মানুষ হয়ে উঠলেই আমরা একটা ছায়াতলে আশ্রয় নিতে পারবো। ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা একত্রিত হয়েছি এবং আজকের এই মিলনমেলা আমাদের পুরনো স্মৃতিগুলো আবার মনে করিয়ে দিলো। 
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রিয়াজুল, শফিক ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেন, শামিমসহ অনেকেই। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭ টার দিকে স্মৃতিচারণা অনুষ্ঠান হয়।

এমএসএম / এমএসএম

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন