সিলেটে কমতে শুরু করেছে বন্যার পানি
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট নগর তলিয়ে গিয়েছিল চার দিন আগে। শেষ পর্যন্ত কমতে শুরু করেছে পানি। গত ২৪ ঘণ্টায় নগরের বেশকিছু এলাকায় পানি কমেছে। কোথাও এক ফুট, কোথাও আবার দেড় ফুট পর্যন্ত পানি কমেছে। সরেজমিন নগরের মাছিমপুর, কলাপাড়া, লামাপাড়া, লালদিঘিরপার, কালীঘাট, সোবহানীঘাট, যতরপুর, উপশহর এলাকায় এমন চিত্র দেখা যায়।
সিলেট নগরের ১০ নম্বর ওয়ার্ডের কলাপাড়ার বাসিন্দা আব্দুল জব্বার বলেন, গতকাল রাত থেকেই আমার ঘরের পানি কমতে শুরু করেছে। এর আগের দুদিন ঘরে প্রায় দুই ফিট পানি ছিল। এখনো আমার ঘরে পানি আছে। তবে তা এক ফুটের চেয়ে কম।
উপশহর এলাকার বাসিন্দা ওবায়দুল্লাহ বিন এফ রহমান বলেন, গত তিন দিন আগে আমার ঘরে পানি ওঠে। এতে ঘরের আসবাবপত্রসহ অনেক মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কিন্তু আজ দুপুরের পর থেকে আমার ঘরে আর পানি নেই।
বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় আমার এলাকা উপশহরের অনেক জায়গা থেকে পানি কমতে শুরু করেছে। এভাবে পানি কমতে থাকলে আশা করি আগামী তিন-চার দিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান, ইতোমধ্যে সিলেট নগরে বন্যার পানি কমতে শুরু করেছে। বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে থাকলেও গত দুদিন ধরে তা অনেকটা কমেছে।
আজ সুরমার পানি ছিল বিপৎসীমার ১৩ দশমিক ৬৯ সেন্টিমিটার উপরে, যা গতকাল ছিল ১৫ সেন্টিমিটারেরও বেশি। ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত কমায় পাহাড়ি ঢলের পরিমাণও কমে আসছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত