ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ১১:৪৫

পাঁচ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রেললাইনের ওপর থেকে ভেঙে পড়া গাছ অপসারণ করার পর বেলা পৌনে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি  নিশ্চিত করেছেন আলমডাঙ্গার স্টেশন মাস্টার নাজমুল হুসাইন।

তিনি জানান, শনিবার (২১ মে) ভোরে কালবৈশাখীর তাণ্ডবে আলমডাঙ্গা-হালসার মাঝামাঝি জায়গায় রেললাইনের ওপর বেশ কিছু গাছ ভেঙে পড়ে। এতে সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পাঁচ ঘণ্টার ব্যবধানে গাছগুলো অপসারণ করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শনিবার ভোরে আলমডাঙ্গা উপজেলায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালায়। এতে উপজেলার কয়েকটি ইউনিয়নে কয়েকশ বাড়িঘরের চালা উড়ে যায়। বিদ্যুতের খুঁটিসহ উঠতি ফসল, ধান, পান বরজের ব্যাপক ক্ষতি হয়। আলমডাঙ্গা-হালসার মাঝামাঝি স্থানে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ে। এতে ভোর সাড়ে ৫টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে গাছ ভেঙে পড়ায় সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সড়কের গাছ অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন