ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিশ্বে এক দিনে সাড়ে ৭ লক্ষাধিক করোনায় আক্রান্ত, মৃত্যু প্রায় ১৪০০


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ১১:৪৭

বৈশ্বিক মহা্মারী করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬০ হাজার ৪৫৪ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৯৫ জনের। পাশাপাশি এ সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫৫ হাজার ৪০২ জন। মহামারীর শুরু থেকে করোনায় আক্রান্ত-মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়োর্ল্ডোমিটার্স জানিয়েছে এসব তথ্য।

এ সময়ে দৈনিক আক্রান্তের হিসেবে বিশ্বে শীর্ষে ছিল উত্তর কোরিয়া। দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২ লাখ ৬৩ হাজার ৩৮০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২ জনের। অন্যদিকে, কোভিডজনিত অসুস্থতায় শুক্রবার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এদিন ২৪৪ জনের মৃত্যু হয়েছে এ রোগে; আর করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৬৬৫ জন।

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো- তাইওয়ান (নতুন আক্রান্ত ৮৫ হাজার ৭৬১ জন, মৃত্যু ৪৯ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৪৯ হাজার ৯২১ জন, মৃত্যু ৫২ জন), জার্মানি (নতুন আক্রান্ত ৪০ হাজার ৬৫১ জন, মৃত ১৪৫ জন) ও জাপান (নতুন আক্রান্ত ৩৮ হাজার ৮১২ জন, মৃত ৩৬ জন)।

বিশ্বজুড়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৩৯ লাখ ৬৫ হাজার ৬৮০ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৩৯ লাখ ২৭ হাজার ৪৩৯ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৮ হাজার ২৪১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫২ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার ৮৮৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৯৮ হাজার ৮৯৬ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৯ কোটি ৬২ লাখ ২১ হাজার ৩০৭ জন।

জামান / এমএসএম

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক