ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভোলায় কালবৈশাখী ঝড়ে বালুবোঝাই বাল্কহেডডুবি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ১২:২২

ভোলায় কালবৈশাখী ঝড়ে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ সময় তিনটি দোকান দুমড়ে-মুচড়ে যায়। শনিবার (২১ মে) সকালে সদর উপজেলার ধনিয়া তুলাতুলী মাছঘাট এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় মো. মনজু ও নাছিম বলেন, ভোর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ নদী উত্তাল হয়ে ওঠে। একপর্যায়ে ঝড়ের কবলে পড়ে নদীতে থাকা এমভি তামিম-শামিম নামে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা ৬ জনকে উদ্ধার করা হয়। 

ডুবে যাওয়া এমভি তামিম-শামিম বাল্কহেডের নাবিক মো. মনির বলেন, আমরা নদীভাঙনের কাজের জন্য বালু নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমাদের বাল্কহেড ডুবে যায়। পরে আমার নদীতে ঝাঁপিয়ে পড়ি। এ সময় স্থানীয়রা আমাদের উদ্ধার করেন।

ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল বাদশা বলেন, ভোলার মেঘনা নদীর ভাঙন রোধে ইমার্জেন্সি কাজে ব্যবহারের জন্য বালুবোঝাই করে এমভি তামিম-শামিম নামে একটি বাল্কহেড যাচ্ছিল। তুলাতুলী মাছঘাট এলাকায় মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। তবে ওই সময় বাল্কহেডে থাকা শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তীরে ওঠায়  হতাহতের ঘটনা ঘটেনি।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন