ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মেম্বারের বিরুদ্ধে মোহরানার টাকা আত্মসাতের অভিযোগ


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ১:২৪
মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমানের বিরুদ্ধে এক নারীর মোহরানার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মোহরানা বাবদ ৭০ হাজার টাকা আদায় করে ওই নারীকে ৩০ হাজার টাকা দিয়ে বাকি ৪০ হাজার টাকা আত্মসাৎ করেন মেম্বার। ঘটনা জানাজানি হলে টাকা ফেরত দিয়ে সমঝোতার চেষ্টা করছেন ওই ইউপি সদস্য।
 
জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রিয়া (ছদ্মনাম) নামে ওই নারীর সঙ্গে হরিরামপুর উপজেলার মহাপুরা গ্রামের বশিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে চলতি বছরের ৩১ জানুয়ারি দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর ওই নারী জানতে পারেন বশির বিবাহিত ও তার দুটি সন্তান আছে। বশিরের প্রথম স্ত্রীর অনুরোধে তাকে ডিভোর্স দিতে রাজি হন প্রিয়া। গত ৮ মে তাদের ডিভোর্স হয়। এক লাখ টাকা মোহরানা ধার্য করা হলেও ৭০ হাজার টাকা দেয়া হয় ভুক্তভোগী নারীকে। ওই নারীর অভিভাবক হিসেবে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান ৭০ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু মেম্বার ৪০ হাজার টাকা আত্মসাৎ করে মাত্র ৩০ হাজার টাকা দেন ভুক্তভোগী নারীকে। পরে ওই নারী জানতে পারেন মোহরানা বাবদ তাকে ৭০ হাজার টাকা দেয়া হয়েছে। 
 
ভুক্তভোগী নারী বলেন, ডিভোর্সের সময় আমার পরিবারের কাউকে রাখা হয়নি। আমার অভিভাবক হিসেবে হাবিব মেম্বার উপস্থিত ছিলেন। মোহরানার টাকা নেয়ার সময় আমাকে সরিয়ে দেয়া হয়েছিল। মেম্বার আমাকে ৩০ হাজার টাকা দিয়েছেন। পরে আমি জানতে পারি, মোহরানা বাবদ ৭০ হাজার টাকা নিয়েছেন মেম্বার। 
 
বশিরের প্রথম স্ত্রী বলেন, মোহরানা বাবদ হাবিব মেম্বারকে আমি ৭০ হাজার টাকা দিয়েছি। আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীর হাতে টাকা দিতে চেয়েছিলাম। কিন্তু হাবিব মেম্বার আমাকে ধমক দিয়ে নিজে টাকা নিয়েছেন। এছাড়াও আমি কাজীকে দুই হাজার টাকা ও উকিলকে ৩ হাজার টাকা দিয়েছি। 
 
তবে টাকা আত্মসাতের কথা অস্বীকার করেছেন ইউপি সদস্য হাবিবুর রহমান। তিনি বলেন, আমি ৩০ হাজার টাকা নিয়ে সঙ্গে সঙ্গে ওই নারীকে দিয়েছি। কিন্তু টাকা আত্মসাতের ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীকে ফেরত দেবেন বলে জানান তিনি। 
 
নালী বাজার কমিটির সভাপতি ও সুশীল সমাজের প্রতিনিধি আনিস উদ্দিন (মাস্টার)  বলেন, একজন জনপ্রতিনিধি তার জনগণের নিরাপত্তা দেবেন। কিন্তু নিরাপত্তার পরিবর্তে তিনি যদি জনগণের সম্পদ আত্মসাৎ করেন, এটা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

এমএসএম / জামান

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত