ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

১১ বছর পর ইংল্যান্ডের ক্রিকেটে পোলার্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ১:৪০

দীর্ঘ ১১ বছর পর ইংল্যান্ডের ক্রিকেটে নাম লেখালেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে অলরাউন্ডার কাইরন পোলার্ড। আসন্ন ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে সারের হয়ে খেলবেন সাবেক ক্যারিবীয় অধিনায়ক।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পোলার্ডকে পেতে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি কাউন্টি দল। তবে কাছের বন্ধু ও স্বদেশি সুনিল নারিনকে দেখেই সারেতে নাম লিখিয়েছেন পোলার্ড।শুক্রবার পোলার্ডকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সারে। আগামী ৩১ মে গ্লুস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন দলের হয়ে পোলার্ডের অভিষেক হতে পারে।

সবশেষ ২০১১ সালের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন পোলার্ড। সেই আসরের ফাইনালে লিস্টারশায়ারের কাছে হেরে যায় পোলার্ডের সমারসেট। বল হাতে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি তিনি।

এক দশকের বেশি সময় পর ইংলিশ ক্রিকেটে নাম লিখিয়ে পোলার্ড বলেছেন, ‘আমি সবশেষ কাউন্টি ক্রিকেটে খেলার পর অনেকটা সময় পেরিয়ে গেছে। এই বছর সারের হয়ে ভাইটালিটি ব্লাস্ট প্রতিযোগিতায় ফিরতে পেরে আমি রোমাঞ্চিত।’

২০০৩ সালে ভাইটালিটি ব্লাস্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সারে। এরপর আর দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরা হয়নি তাদের। এমনকি গত বছর নকআউটেও উঠতে পারেনি ক্লাবটি। তবে এবার শিরোপার অন্যতম দাবিদার তারা।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে