ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

কোটালীপাড়ায় স্ত্রীর পূর্ণমর্যাদা পেতে প্রধানমন্ত্রীর কাছে এক কলেজ শিক্ষার্থীর আবেদন


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ২:৫৪
গোপালগঞ্জের কোটালীপাড়ার সাবেক জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টুর নিকট  স্ত্রীর পুর্ণমর্যাদা পেতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত  আবেদন করেছে শীলা হালদার (২৮) নামে  এক কলেজ শিক্ষার্থী । প্রধানমন্ত্রীর কাছে আবেদনে উল্লেখ করে  শিলা হালদার বলেন - আমার বর্তমান ঠিকানা মিরপুরের পাইকপাড়া। আমার  বাসায় বসে হিন্দু ধর্মীয় মতে ভগবান শ্রীকৃষ্ণকে স্বাক্ষী রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের মৃত পূর্ণচন্দ্র বসুর ছেলে সাবেক গোপালগঞ্জ  জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমাকে বিবাহ করার সময় তার প্রথম স্ত্রী ও পুত্র কণ্যার কথা গোপন রেখে আমাকে বিবাহ করে এবং স্বামী - স্ত্রী হিসেবে ৪ বছরের অধিক সময় একত্রে  বসবাস করে আসছি কিন্তু বিয়ের কিছু দিন পরে জানতে পারি যে তার স্ত্রী, পুত্র, কন্যা সন্তান  রয়েছে।
 
 বিষয়টি জেনে আমি বিষ্মিত হই এবং কান্নায় ভেঙ্গে পরি। তখন তাকে জিজ্ঞেস করলে আমার কাছে সে ক্ষমা চেয়ে হাত ধরে কান্নাকাটি করলে আমি তাকে ক্ষমা করে দেই। এর পরেও তার সাথে আমার সম্পর্কের কোন ফাটল ধরেনি। এরমধ্যে আমি দুইবার করে মা হওয়ার উপক্রম হই কিন্তু সে দুইবারই আমার পেটের বাচ্চা নষ্ট করে ফেলে এবং আমি বাচ্চা নিতে চাইলে সে অনিহা প্রকাশ করে বাসা ভাড়া  ও টেলিফোন বন্ধ  করে দিয়ে আমার সঙ্গে যোগাযোগ  কমিয়ে দেয়। 
শিলা হালদার আবেদনে আরো উল্লেখ করে বলেন - দেবদুলাল বসু পল্টু মাসে ২০/২৫ দিন আমার কাছে থাকতো, সকাল দুপুর বিকাল একসঙ্গে খেতাম। বিভিন্ন জায়গায় আমাকে বেড়াতে নিয়ে যেতো। এভাবে আমার সাথে ৪ বছরের অধিক সময় ঘর সংসার করেছে।
 
একপর্যায়ে  গত ১৭ ই মার্চ সে তার নিজ  বাড়িতে আছে এমন খবর জানতে পেরে আমি নিরুপায় হয়ে  তার গ্রামের বাড়ি কোটালীপাড়া উপজেলার দেবগ্রামে যাই। এসময় দেবদুলাল বসু পল্টু তার স্ত্রী এবং তার ভাইয়ের ছেলেরা আমার উপর লাঠি দিয়ে প্রচন্ড আঘাত করে কিল-ঘুষি মেরে আমার কপালের সিদুঁর মুছে ফেলে এবং হাতের শাখা ভেঙ্গে ফেলে,  ভ্যানিটি ব্যাগ ও স্বর্ণ অলংকার সহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় এলাকার অর্ধশত লোক উপস্থিত ছিলো । এ ঘটনার পর থেকে তার প্রথম স্ত্রী এবং তার ভাইয়ের ছেলেরা বিভিন্ন মাধ্যমে আমাকে প্রান নাশের হুমকি দিয়ে আসছে। এ অবস্থায় আমি নিরুপায় হয়ে গত ৮ এপ্রিল মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি যার নম্বর ৫৭৬। 
 
আবেদনে সর্বশেষে শিলা হালদার বলেন - মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার- মা জননেত্রী শেখ হাসিনার কাছে বিনীত প্রার্থনা আমি যাহাতে স্ত্রীর পুর্ণমর্যাদা নিয়ে দেবদুলাল বসু পল্টুর সাথে সংসার করতে পারি তাহার প্রয়োজনীয় ব্যবস্থা করতে সদয় আজ্ঞা হন।  শিলা হালদার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করা আবেদন সচিব মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁও ঢাকা, মহাপরিচালক ডিজিএফআই ক্যান্টনমেন্ট ঢাকা, মহাপরিচালক এনএসআই ১/ সেগুনবাগিচা ঢাকা, ডিসি গোপালগঞ্জ জেলা কার্যালয়ে অনুলিপি প্রদান করেন।   শিলা হালদার ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের সাবেক ইউপি সদস্য চিত্তরঞ্জন হালদারের মেয়ে। বর্তমানে ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন ।
 
এ বিষয়ে কথা বলার জন্য সাবেক গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য দেবদুলাল বসু পল্টুর  সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন - এ ব্যাপারে আমি কিছুই জানিনা, আমি কি বলবো, এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটে  নাই। আপনারা আপনাদের মত কাজ করেন।
এ ঘটনায় মিরপুর মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই  শাহিন আলম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি  বলেন  -  একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি