ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ৩:৩৩

জয়পুরহাটের আক্কেলপুরে গভীর রাতে ঝড়ের তাণ্ডবে ঘড়বাড়ি, গাছপালা, ফসলসহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বিঘ্নিত হয় মানুষের জীবন ব্যবস্থা।

জানা গেছে, গতকাল শুক্রবার (২০ মে) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। সাথে ভারি বৃষ্টিপাত। এতে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ ব্যবস্থা। ট্রেন ও বাস চলাচল বিলম্বিত হয়। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মানুষের ঘরের চালা, গাছপালা, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, বৈদ্যুতিক পোল, বাউন্ডারি প্রাচীরসহ ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। ক্ষয়ক্ষতি নিরূপণে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস,আক্কেলপুর থানা ও বিদ্যুৎ বিভাগ যৌথভাবে কাজ করছে।

আক্কেলপুর উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, ঘূর্ণিঝড়ের সাথে হওয়া বৃষ্টিপাতের গড় পরিমাণ ২৫ মিলিমিটার। 

আক্কেলপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, ঘূর্ণিঝড়ের কারণে ১৬-১৭টি বৈদ্যুতিক পোল ভেঙে পড়েছে। ৩০০ থেকে সাড়ে ৩০০ স্থানে তার ছিঁড়ে গেছে। শনিবার দুপর পর্যন্ত প্রায় ৪৬ হাজার গ্রাহকের মধ্যে প্রায় ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। তবে শনিবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে সকল গ্রাহকের নিকট বিদ্যুৎ পৌঁছে দেয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। 

তবে ঝড়ের কারণে বড় ধরনের দুর্ঘটনার কোনো তথ্য নেই আক্কেলপুর ফায়ার সার্ভিসের কাছে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ