অর্থনীতি স্থিতিশীল রাখতে বিলাসপণ্য কম কেনার আহ্বান
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাজধানীর কারওয়ানবাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ক্রেতাদের দেশের অর্থনীতি স্থিতিশীল রাখার স্বার্থে বিলাসপণ্য কম কেনা ও অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার অনুরাধ জানান সংস্থাটির পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
শনিবার (২১ মে) অধিদপ্তরের পরিচালকের নেতৃত্বে কারওয়ানবাজারে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে মনজুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের বলেন, জরিমানা করাই আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য ব্যবসায়ীদের মধ্যে শুদ্ধতা আনা। আমরা তাদের বারবার সচেতন করব। কিন্তু আইনের ব্যত্যয় বারবার করলে তাদের সংশোধনের উদ্যোগ নেব।
তিনি আরো বলেন, ব্যবসায়ীদের বারবার বলছি, পাকা রসিদ দিতে হবে। মূল্যতালিকা ঝোলাতে হবে। পেঁয়াজের যারা বড় পাইকার তারা আজকে পাকা রসিদ দিচ্ছেন না। এটা না দিলে কারসাজি করার সুযোগ থাকে। এক দিনে দুই-তিন টাকা দাম বাড়িয়ে দেয়। সেজন্য আমরা জরিমানা করেছি। অনেক ভোক্তা প্যানিক বায়িং করেন।
ব্যবসায়ীরা বললেন, একজন ভোক্তা ৫ লিটারের ৪টি বোতল নিয়ে গেছেন। এটি যেন না হয়। আমাদের পরিমিতি বোধ বজায় রাখতে হবে। দেশের অর্থনীতির স্বার্থে আমদানি করা বিলাসপণ্য কম কেনার অনুরোধ জানাই।
শাহরিয়ার বলেন, যেসব ফল আমদানি করতে হয় সেগুলো কম খেয়ে একটু দেশি ফল বেশি খেতে পারি। আম, কাঁঠাল, লিচু আছে। আমরা আমাদের আচরণের মাধ্যমে সার্বিকভাবে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পারি। এজন্য ব্যক্তি পর্যায় থেকে আমরা শুরু করি।
সারাদেশে ভোক্তা অধিকারের কার্যক্রম নিবিড়ভাবে চলছে জানিয়ে তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর সব পণ্যের দাম বেড়ে গেছে। আমদানি করা পণ্যের দাম বেড়েছে। জাহাজ ভাড়া বেড়েছে। এ কারণে অনেক পণ্যের দাম বেড়েছে। এরই আলোকে আমরা দেখছি গুটিকয়েক অসাধু ব্যবসায়ী এটার সুযোগ নেয়ার চেষ্টা করছে। রোজার আগে থেকে আমরা কাজ করছি। এখন বলতে পারি তেলের বাজার স্থিতিশীল আছে। আটা থেকে শুরু করে যেসব পণ্য আমদানি করতে হয় সেগুলোর দাম বেড়েছে। কিন্তু পেঁয়াজের দাম বাড়তি দেখছি। এবার বাংলাদেশে পেঁয়াজের ফলন অনেক বেড়েছে। কৃষকরা যেন ন্যায্যমূল্য পান সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি আপাতত বন্ধ রয়েছে।
এমএসএম / জামান
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ