ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে ৫ রোহিঙ্গা নাগরিকসহ সাত মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ৪:০
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ রোহিঙ্গা নাগরিকসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৭ হাজার পিচ ইয়াবা, ৩৪ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় নগরীর চর কালিবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, অধিপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সহযোগিতায় শুক্রবার রাতে নগরীর চরকালীবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ রোহিঙ্গা নাগরিকসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির মাধ্যমে অর্জিত এক লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, রোহিঙ্গা নাগরিক আনোয়ারা আক্তার রোজিনা, মোঃ শাহেদ, নজরুল ইসলাম, খালেদা আক্তার ও মোঃ তৈয়ব। এছাড়া অন্যরা হলো, নেত্রকোণার ইলিয়াস কাদের বাবুল ও নগরীর চরকালিবাড়ির শাহজাহান মড়লের ছেলে নাজমুল হুদা।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন বলেন, মাদক ব্যবসার সুবিধার্থে রোহিঙ্গা নাগরিক রোজিনা আক্তার বেগম প্রায় দেড় বছর আগে বিয়ে করেন নেত্রকোণার ইলিয়াস কাদের বাবুলকে। বিয়ের পর রোহিঙ্গা নাগরিক আনোয়ারা আক্তার রোজিনা ও নেত্রকোণার ইলিয়াস কাদের বাবুল স্বামী স্ত্রী পরিচয়ে চরকালিবাড়ির জনৈক হাবিবুল্লাহ ডাক্তারের বাড়ি ভাড়া নিয়ে অন্যান্যদের সহায়তায় এই অঞ্চলে সুকৌশলে মাদক ব্যবসা করে আসছিল। রোজিনা ও বাবুল নামক এ দুই মাদক ব্যবসায়ীকে নগরীর চরকালিবাড়িতে বাড়ি ভাড়া পেতে সহায়তা করেন অপর মাদক ব্যবসায়ী শাহজাহান মড়লের ছেলে নাজমুল হুদা। এর পর থেকে বাবুল তার স্ত্রী এবং স্ত্রীর আত্মীয়ের মাধ্যমে টেকনাফ থেকে ইয়াবা এনে ময়মনসিংহে পাইকারী ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন।
এ ব্যাপারে অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত