ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

কাটাখালীর ভারপ্রাপ্ত মেয়র নান্নু বিএনপি না আঃলীগ সমর্থক


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ৪:২৬
কাটাখালি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত নান্নু বিএনপি না আওয়ামী লীগ সমর্থক এ নিয়ে চলছে শহরজুড়ে কানাঘুষা।এর আগে থেমে থেমে আলোচনা হলেও, বাংলাদেশ আওয়ামী লীগ কাটাখালি পৌর শাখার আসন্ন সম্মেলন ঘিরে যখন আওয়ামী ঘরানা কর্ম চঞ্চল আর পদের ভাগাভাগি নিয়ে ব্যাপক  আলোচনা সমালোচনা ঠিক তখনই বিষয়টি আরও জোরালো ভাবে উঠে আসলো। 
 
এরমধ্যে, ২০১০ সালের কাটাখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের জাতীয়তাবাদী যুবদলের একটি কমিটির কাগজ সংবাদ কর্মীদের হাতে আসে। সেখানে সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা এবং সেই কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত নান্নু। পরে বিষয়টি নিশ্চিত করেছেন ঐ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। বর্তমানেও তিনি ঐ পদেই আছেন। সেই সাথে তিনি কাটাখালী পৌর বিএনপির সক্রিয়
 সদস্যও। 
 
জানা যায়, কাটাখালির মেয়র আব্বাস আলী'র নাটকীয় বিদায়ের পর প্যানেল মেয়র আনোয়ার সাদাত নান্নু কাটাখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দ্বায়িত্ব পান। বর্তমানে তিনি আসন্ন পৌর আওয়ামী লীগ এর সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। ঘটা করে পালন করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস সহ আওয়ামী লীগের পালনীয় অন্যান্য দিবস। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের মধ্যে চলছে নানা আলোচনা ও সমালোচনা।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন বলেন, বিএনপি থেকে এখন নান্নু কাটাখালী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশি। বর্তমান আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতার ছত্রছায়ায় তিনি বনে যাচ্ছেন নব্য আওয়ামী লীগ। এরা আওয়ামী লীগের জন্য কতটা শুভকর হবেন তা নিয়েই প্রশ্ন আমাদের।  
 
কাটাখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রিপন বলেন, আমার জানা মতে তিনি আওয়ামী লীগের কোন কমিটিতে নাই। তিনি কখনো আওয়ামী লীগের সঙ্গে ছিলেনও না।অভিযোগ অস্বীকার করে কাটাখালী পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত নান্নু বলেন, আমি কোনদিন বিএনপি করিনি। আমি পৌরসভার ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি পদে দাঁড়িয়ে ছিলাম। এখনও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য । আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি'র কমিটির যে কাগজ দেওয়া হয়েছে তা বানানো।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম