ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে তজুমদ্দিন প্রেসক্লাবের মানববন্ধন


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২১-৫-২০২২ বিকাল ৫:৩১
ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও  সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকার মানহানি মামলার প্রত্যাহারের দাবিতে  তজুমদ্দিন  প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়। 
 
শনিবার বিকাল ৪ ঘটিকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রেসক্লাবের সভাপতি রফিক সাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.নুরুন্নবী সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সহ-সভাপতি শরীফ আল-আমীন, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, প্রচার ও দপ্তর সম্পাদক মোশারেফ হোসেন, নির্বাহী সদস্য কামাল উদ্দিন, মেহেদী হাসান মামুন, ফারহানুর রহমান সময়, রিপোর্টস ইউনিটির সভাপতি মনির নয়ন, সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম প্রমুখ।এসময় বক্তারা ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিনসহ পাঁচজন সাংবাদিকের নামে দায়েরকৃত মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন