২০ হাজার টাকায় ছেলেকে গলা কেটে খুন করালেন পিতা
পেশাদার খুনী চক্রকে ভাড়া করে ২০ হাজার টাকার বিনিময়ে নিজ ছেলেকে গলা কেটে খুন করালেন সুনামগঞ্জের মোহাম্মদ আলী নামে এক পাষণ্ড পিতা। এ বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় মামলার এজাহারে নাম না থাকলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পাষণ্ড পিতা, পেশাদার দুই ভাড়াটে খুনীসহ তিনজনকে নতুন করে পূর্বের দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বড়দল উওর ইউনিয়নের সীমান্তবর্তী চানপুর রজনীলাইন গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে একাধিক হত্যা মামলায় ১৭ বছর সাজাভোগের পর উচ্চ আদালত হতে খালাসপ্রাপ্ত সেকান্দর আলী ওরফে সেকান্দর ডাকাত, তার পুরনো সহযোগী মাহারাম দক্ষিণপাড়ার মৃত নবী হোসেনে ছেলে সুরুজ মিয়া (৫৫), মাহারাম গ্রামের মাহারাম উওরপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে পাষণ্ড পিতা মোহাম্মদ আলী (৫৫)। সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম এ প্রতিবেদককে বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত ২২ মে শনিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের নির্জন হাওর থেকে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জাহাঙ্গীর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম (নদীর উত্তরপাড়) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এর আগে ২১ শুক্রবার এশার নামাজের পর খুনী চক্র মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় জাহাঙ্গীরকে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ২২ মে শনিবার রাতে মামলা দায়ের করলে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।
কিন্তু গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার মতো তেমন কোনো ক্লু পায়নি পুলিশ। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। গত ১৯ মে মামলার তদন্তাকারী কর্মকর্তা বাদীর ঘনিষ্ঠ বন্ধু সুরুজকে তুলে নিয়ে যান থানায়। পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করে মাদকাসক্ত ছেলে জাহাঙ্গীরকে সরিয়ে দিতে পিতা মোহাম্মদ আলী ২০ হাজার টাকায় খুনের মৌখিক চুক্তি করার পর তারা মিশন বাস্তবায়নে মাঠে নামেন। এরপর সুরুজ ও সিকান্দর মুঠোফোনে ২১ শুক্রবার এশার নামাজের পর ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় জাহাঙ্গীরকে। ওই রাতে উপজেলার সীমান্তের শান্তিপুরের নির্জন হাওরে ধারালো দা দিয়ে ঠাণ্ডামাথায় জাহাঙ্গীরকে গলা কেটে খুন করে তার মৃত্যু নিশ্চিত করে দুজন। হত্যাকাণ্ডের বিষয়টি ফের মুঠোফোনে পাষণ্ড পিতা মোহাম্মদ আলীকেও নিশ্চিত করেন সেকান্দর-সুরুজ।
২৩ জুন বুধবার উপজেলার আনোয়ারপুর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় মোহাম্মদ আলীকে গ্রেফতার করেন পুলিশ। তার বসতবাড়ি থেকে উদ্যার করা হয় খুনে ব্যবহৃত ধারালো দা। ২৪ জুন বৃহস্পতিবার রাতে ঢাকার গাজীপুরের মাওনা থেকে ৫ কিলোমিটার দূরে দুর্গম কড়ইতলা এলাকা হতে পেশাদার খুনী সেকান্দর আলী ওরফে সেকান্দর ডাকাতকে গ্রেফতার করেন তাহিরপুর থানার মামলার তদন্তকারী অফিসার এসআই মো. গোলা হক্কানী ও তার সঙ্গীয় পুলিশ সদস্যরা।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, মামলার তদন্তকারী অফিসার বাদী অর্থাৎ নিহতের পিতা মোহাম্মদ আলী, সুরুজ ও সেকান্দর ডাকাতের বিরুদ্ধে আদালতে নতুন করে হত্যা মামলা দায়ের করবেন এবং তিনিই আইনি প্রক্রিয়ার মাধ্যমে পূর্বের হত্যা মামলায় কারাগারে থাকা তিন হাজতিকে আদালতের মাধ্যমে হত্যা মামলা থেকে অব্যাহতি প্রদােেনর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন।
এমএসএম / জামান
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
Link Copied