ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিভরির দাম ৮২ হাজার ৪৬৪ টাকা

সোনার দামে রেকর্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৫-২০২২ বিকাল ৭:৪৩

চার দিনের ব্যবধানে আবারও বাড়লো সোনার দাম। এবার ভা‌লো মা‌নের সোনার দাম প্রতি ভরিতে রেকর্ড পরিমাণ অর্থাৎ ৪ হাজার ১৯৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তি থাকায় দেশের বাজারেও বাড়া‌নোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। ফ‌লে দে‌শে প্রতি ভ‌রির সোনার দাম বে‌ড়ে দাঁড়াবে ৮২ হাজার ৪৬৪ টাকা। যা এতদিন ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা।

এর আগে, গত ১৮ মে প্রতিভরি সোনার দাম ১৭৫০ বাড়ানোর সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

শনিবার (২১ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার (২২ মে) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৮ মে) থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় খরচ পড়বে ৮২ হাজার ৪৬৪ টাকা। ২১ ক্যারেটের খরচ পড়বে ৭৮ হাজার ৭৩২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৭ হাজার ৫৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫৬ হাজার ২২০ টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম পড়বে ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় কেনাবেচা হবে।

সাদিক পলাশ / সাদিক পলাশ

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে