ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মুখ না ঢেকেই খবর পড়লেন আফগানিস্তানের নারী উপস্থাপক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-৫-২০২২ সকাল ৯:৪০

আফগানিস্তানে তালেবান শাসকরা নির্দেশ দিয়েছিলেন, মুখ ঢেকে খবর পড়তে হবে। সেই নির্দেশ অমান্য করে মুখ না ঢেকেই খবর পড়ছেন দেশটির একাধিক বেসরকারি টিভি চ্যানেলের নারী উপস্থাপকরা। এর আগে মাথায় ওড়না দিয়ে খবর পড়তেন তারা। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর থেকে বেশকিছু বিধিনিষেধ জারি করা হয়।  

চলতি মাসের শুরুর দিকে আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনন্দজাদা নির্দেশ দেন, জনসমক্ষে মেয়েদের মুখ বোরখা দিয়ে ঢেকে রাখতে হবে। শনিবার থেকে টিভি চ্যানেলের সঞ্চালকদেরও এই নির্দেশ পালন করতে বলা হয়েছে। কিন্তু দেশের একাধিক টিভি চ্যানেলের সঞ্চালকরা মুখ না ঢেকেই খবর পড়েন। তবে তারা মূলত কাজ হারানোর ভয়েই এমনটা করেছেন বলে জানা গেছে। 

একটি খবরের চ্যানেলের প্রধান আবিদ এহসাস বলেন, আমাদের নারী সহকর্মীরা ভয় পাচ্ছেন, তারা যদি মুখ ঢেকে খবর পড়েন, তাদের আশঙ্কা, পরের দিন হয়তো খবর পড়তে দেয়া হবে না। মূলত সে কারণে তারা নির্দেশ না মেনে খবর পড়ছেন। 

টিভি চ্যানেলের কর্মকর্তারাও এই নির্দেশ নিয়ে আরো আলোচনার জন্য তালেবান সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

এক নারী উপস্থাপক বলেন, তাদের (তালেবান সরকারের) সর্বশেষ নির্দেশ উপস্থাপিকাদের মন ভেঙে দিয়েছে। অনেকেই মনে করছেন, এ দেশে তাদের কোনো ভবিষ্যৎ নেই। 

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক