ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাজেটের আগেই বাড়ল সিগারেটের দাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৫-২০২২ সকাল ৯:৫৬

আসন্ন প্রস্তাবিত বাজেট উপস্থাপনার আগেই বেড়ে গেছে সব ধরনের সিগারেটের দাম। ফলে ধূমপায়ীদের এখন থেকেই সিগারেট কিনতে বেশি খরচ করতে হবে। প্রতি শলাকা বেনসন সিগারেট এক টাকা বেড়ে ১৬, আর গোল্ডলিফ এক টাকা বেড়ে ১২ টাকায় বিক্রি হচ্ছে। ঢাকা মহানগরীর বিভিন্ন খুচরা বাজারে এমন চিত্র দেখা গেছে। সব ধরনের সিগারেটেই ১-২ টাকা বেড়েছে।

আগে যে মার্লবোরো সিগারেট প্রতি পিস ১৫ টাকায় বিক্রি হতো, এখন তা বেড়ে ১৬-১৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রয়েল, ডার্বি, হলিউড ও লাকি স্ট্রাইকের প্রতি শলাকা বিক্রি হচ্ছে এক টাকা বেড়ে ছয় টাকায়।

খুচরা বিক্রেতাদের দাবি, চাহিদামতো সিগারেট মিলছে না। সিগারেটের ডেলিভারি দেয়া বন্ধ রয়েছে। সিগারেটের সংকট চলছে। হঠাৎ করেই কমে গেছে সরবরাহ।

এদিকে, বাজেটের আগে সিগারেটের দাম বাড়ায় ক্ষুব্ধ ধূমপায়ীরা। সিগারেটের এক ভোক্তা জানান, বাজেটের পর সিগারেটের দাম বাড়বেই, এটা সবার জানা। এজন্য ইচ্ছা করেই সংকট তৈরি করা হচ্ছে। সয়াবিনের মতো সিগারেটেও সিন্ডিকেটের শিকার।

তবে সিগারেট সরবরাহকারী কোম্পানিগুলোর দাবি, তারা নিয়মিত সিগারেট সরবরাহ করছে। বাজেটের পর বাড়তি দাম পাওয়া যাবে এই আশায় সিগারেট লুকিয়ে রাখছেন খুচরা বিক্রেতারা। তারাই বাজারে তৈরি করছেন কৃত্রিম সংকট।

আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রাথমিকভাবে ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাবনা তৈরি হয়েছে। নতুন এই বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। এতে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। আগামী ৯ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।

জামান / জামান

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে