রাশিয়ার সঙ্গে যুদ্ধ সমাপ্তির একমাত্র উপায় জানালেন জেলেনস্কি
রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধের সময় যত গড়াচ্ছে ততই ভেঙে পড়ছে দেশটির অর্থনীতি। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটাতে চাইছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য তিনি বলেন, ‘কূটনীতি’ একমাত্র রাশিয়ার সঙ্গে যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে পারে। খবর বিবিসির।
জাতীয় টিভিতে দেয়া বক্তৃতায় জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে সমর যুদ্ধে তার দেশ জয়ী হতে পারে। এ সময় তিনি আরো বলেন, আলোচনার টেবিলে বসলেই এ যুদ্ধের সমাপ্তি ঘটবে।
এদিকে, ইউক্রেনের লুহাঙ্ক অঞ্চল দখলে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া। স্থানীয় গভর্নর সেরহি হাইদাই বলেছেন, রাশিয়ার সৈন্যরা রা সেভেরোডোনেটস্ককে ধ্বংস করার জন্য ঘিরে রেখেছে।
টেলিভিশনে দেয়া বক্তৃতায় তিনি আরো বলেন, রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। কিন্তু সংঘর্ষ থামানোর জন্য কূটনৈতিক আলোচনা প্রয়োজন। কূটনৈতিক আলোচনাই পারে এই সংঘর্ষ থামাতে। তবে এটি সহজ কোনো কাজ নয় বলে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এজন্য পার্শ্ববর্তী দেশের সহযোগিতা প্রয়োজন।
রাশিয়ার নিউজ এজেন্সি জানিয়েছে, ইউক্রেনের নেতাদের সঙ্গে এক মাসে আগে ২২ এপ্রিল বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু দুপক্ষ থেকেই যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এদিকে, ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের অর্থ সহায়তা প্রদানের জন্য একটি বিলে স্বাক্ষর করেছেন বলে হোয়াট হাউস জানিয়েছে।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির