ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আজ থেকে পুঁজিবাজারে বন্ধ প্রি-ওপেনিং লেনদেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৫-২০২২ দুপুর ১০:২১

আজ রোববার (২২ মে) থেকে পুঁজিবাজারে প্রি-ওপেনিং সেশনে লেনদেন সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্তের আলোকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আপাতত মূল লেনদেনের আগের ১৫ মিনিট আর লেনদেন গ্রহণ করবে না।

গত বৃহস্পতিবার বিএসইসি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়, যা রোববার (২২ মে) থেকে দুই স্টক এক্সচেঞ্জ কার্যকর করেছে। বিএসইসি ও ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রি-ওপেনিং সেশন হলো মূল লেনদেনের আগের ১৫ মিনিটি অর্থাৎ সকাল ১০টার আগের ১৫ মিনিট শেয়ার কেনা-বেচার আদেশ দেয়ার সময়। তবে পোস্ট-ক্লোজিং সেশন চালু থাকবে, যা হচ্ছে লেনদেনের শেষ ১৫ মিনিট। অর্থাৎ ২টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত।

ডিএসইর তথ্যমতে, প্রি-ওপেনিং সেশন (সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা) সুবিধা ব্যবহার করে বেশকিছু ব্রোকারেজ অবাস্তব কেনা-বেচার আদেশ দিয়েছে বলে অভিযোগ রয়েছে। অর্থাৎ কিছু বিনিয়োগকারীর কোড থেকে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে শেয়ার ক্রয়-বিক্রয় আদেশ দেয়া হয়েছে। এতে বাজারে আতঙ্ক সৃষ্টি করেছে। বাজারে দরপতন ঘটাচ্ছে। এ ঘটনায় বিএসইসি বেশকিছু বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউসকে সতর্কও করেছে।

উল্লেখ্য, বিনিয়োগকারীদের সুবিধার স্বার্থে ২০২০ সালের অক্টোবরে পুঁজিবাজারে প্রি-ওপেনিং সেশন এবং পোস্ট-ওপেনিং সেশনের চালু করা হয়। ব্রোকারেজ হাউসগুলো প্রি-ওপেনিং সেশনে লেনদেনের শুরুতে শেয়ার কেনা-বেচার আদেশ দিতে পারত। সেখানে নির্ধারিত সার্কিট ব্রেকার অনুযায়ী শেয়ারের দাম কম-বেশি অর্ডার করা যায়।

জামান / জামান

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে