আক্কেলপুরে খড় শুকানোকে কেন্দ্র করে নারীকে মারপিটের অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুরে খড় শুকানোকে কেন্দ্র করে এক নারীকে মারপিটের অভিযোগ উঠেছে। আহত নারী চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে ঘটে। আহত নারী রাশেদা বেগম (৩৫) সোনামুখী ইউনিয়নের কোলা-গণিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার *২২ মে) বেলা ১২টায় রাস্তায় খড় শুকানোকে কেন্দ্র করে পাশর্^বর্তী এলাকার মতিউর রহমান বিপ্লবের সাথে আহত রাশেদা বেগমের বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে মতিউর রহমান ওই নারীকে খড় শুকানোর কাজে ব্যবহৃত লাঠি দিয়ে মাারধর করে। এতে আহত হয়ে ওই নারী আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত মতিউর রহমান বিপ্লব উপজেলার তিলকপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।
আহতের স্বামী আব্দুর রাজ্জাক বলেন,‘ সে পুরুষ মানুষ হয়েও আমার স্ত্রীকে প্রচন্ড মারধর করেছে। যদি আমার স্ত্রী ভুল করে থাকে তাহলে আমাকে বলতে পারত। সে কেন আমার স্ত্রীকে মারধর করবে?’
অভিযোগ স্বীকার করে মতিউর রহমান বিপ্লব বলেন, সে আমার শুকাতে দেওয়া খড় তার নিজের বলে দাবি করছে। এটার প্রতিবাদ করলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন রাগের মাথায় আমি তাকে কয়েকটি মেরেছি।’
এবিষয়ে তিলকপুরের ইউপি সদস্য আইযুব আলী আতাবুল জানান, এ বিষয়ে আমি অবগত আছি। আহত রাশেদা বেগম আমার কাছে এসেছিল। তাকে আমি দ্রুত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
তবে এঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি বলে জানিয়েছেন কর্তব্যরত ডিউটি অফিসার।
জামান / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়