সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদকে বিজয়ী করুন ; রাসিক মেয়র লিটন
বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রোববার (২২ মে) দুপুরে রাজশাহীর ১ নম্বর বার ভবনে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি।
সভায় এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘নিজেদের মধ্যে অন্তকলহ ভুলে সবাই মিলে আমাদের প্যানেলের প্রার্থীদের ভোট দিন। আমরা আশা করছি ২৫ মে নির্বাচনে আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন।’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্ব বাজারে পড়েছে। সবকিছু মিলিয়ে বিশ্ববাজারে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। ডলারের দাম বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে দেশকে অকার্যকর করা, অর্থনীতিকে ভঙ্গুর বলে প্রমাণিত করা এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কষ্ট করে আমাদের নিজস্ব অর্থে পদ্মা সেতু করলেন, সেই পদ্মা সেতু নিয়ে কৌতুক করা ইত্যাদি নানাভাবে এদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। যারা জ্ঞানপাপী তারা বলছে, যেকোন সময় বাংলাদেশ শ্রীলংকা হয়ে যাবে। শ্রীলংকা তাদের ভুলের কারণে সংকটে ভুগছে। শ্রীলংকার সাথে বাংলাদেশের তুলনা করা কোনভাবে ঠিক হবে না। বাংলাদেশের রিজার্ভ পর্যাপ্ত রয়েছে, আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা এখনো রেমিটেন্স পাঠাচ্ছেন এবং এতোকিছুর মধ্যেও আমাদের মাথাপিঁছু আয় ২৫০০ ডলার থেকে ২৮৭২ ডলার হয়ে গেছে। শিক্ষিত মানুষেরা এই সূচকগুলো বোঝেন। এই সূচক কি বলে আমরা রাতারাতি পড়ে যাব ?
নির্বাচনী সভায় বক্তব্য রাখেন এফ গ্রুপ আসনের প্রার্থী এ্যাড. মোঃ একরামুল হক। আরো বক্তব্য রাখেন এ্যাড. মোজাফফর হোসেন, এ্যাড. মোঃ ইয়াহিয়া, এ্যাড. এজাজুল হক মানু, এ্যাড. খায়রুল বাশার। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মহানগর দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মোঃ মুসাব্বিরুল ইসলাম।
উল্লেখ্য, আগামী ২৫ মে বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হবে। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীরা হলেন, সাধারণ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সৈয়দ রেজাউল রহমান, এ্যাড. কামরুল ইসলাম, এ্যাড. মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাড. শাহ্ মোঃ খসরুজ্জামান, এ্যাড. রবিউল আলম বুদু, মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা), নজরুল ইসলাম খান ও এফ গ্রুপ আসনের প্রার্থী এ্যাড. মোঃ একরামুল হক।
এমএসএম / এমএসএম
রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার
পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে
কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট
Link Copied