ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

যানজট নিরসনে গৃহিত সিদ্ধান্তের বাস্তবায়নে মসিক ভ্রাম্যমাণ আদালত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২২-৫-২০২২ রাত ৯:২০

যানজট নিরসনে শহরের অভ্যন্তরে বালু-ইট-পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণ এবং নির্ধারিত রঙের বাইরে অন্য অটোবাইক এর যাতায়াত ও অবৈধ পার্কিং রোধে রবিবার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)।  গত ১২ মে মসিকের উদ্যোগে যানজট নিরসনে আয়োজিত এক সভায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট সংগঠনসমূহের সম্মিলিত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নে আজ দিনব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ ৮ মামলায় ১ হাজার টাকা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান ১২ মামলায় ১৫০০ টাকা, প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর ১ মামলায় ৫০০ টাকা জরিমানা করেন, এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিকুজ্জামান  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বিনা মামলায় অভিযান পরিচালনা করেন।  এ প্রসঙ্গে সিটি কর্পোরেশন এর সচিব রাজীব কুমার সরকার জানান, যানজট নিরসনের মাধ্যমে জনজীবনে স্বস্তি ফেরাতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মেয়র মোঃ ইকরামুল হক টিটু এ বিষয়টি তদারকি করছেন। গৃহিত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নে প্রাথমিকভাবে সচেতনতা সৃষ্টি ও সামান্য জরিমানা করা হলেও পরবর্তীতে এ অভিযান ও জরিমানার পরিমান বৃদ্ধি পাবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত