৫ মিনিটের ঝড়ে চ্যাম্পিয়ন ম্যানসিটি
বার্সেলোনা ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব অ্যাস্টনভিলায় যোগ দেয়ার পরও নিজের ঝাঁঝ হারিয়ে যেতে দেননি ফিলিপ কৌতিনহো। ম্যানসিটির মত দলকে পেয়েও জ্বলে উঠলেন। ৬৯ মিনিটে তিনি যখন গোল করলেন, ম্যানসিটি তখন পিছিয়ে গেলো ২-০ ব্যবধানে। তার আগে ৩৭ মিনিটে গোল করেছিলেন ম্যাথিউ ক্যাশ।
খেলার ৭৫, ৭৬ মিনিট পার হয়ে গেলো, গোলের কোনো দেখা পাচ্ছে না ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইত্তিহাদে প্রায় ৫৪ হাজার দর্শকের মাঝে পিনপতন নীরবতা। ৭৬ মিনিটে এসেই পুরো গ্যালারিকে আকাশী-নীল ঢেউয়ে ভাসালেন, বার্নার্ডো সিলভার পরিবর্তে ৬৮ মিনিটে মাঠে নামা জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার ইলকায় গুন্ডোগান।
গোলের তালা খোলার পরই যেন সব কাজ একসঙ্গে সেরে রাখার পণ করে ফেলেছিল ম্যানচেস্টার সিটি। দুই মিনিট পরই আবারও আকাশী-নীল ঢেউ। এবার গোল করলেন রদ্রি। ২-২ ব্যবধান হলো। তাতে কী কোনো লাভ হবে ম্যানসিটির?
কোনোভাবেই না। অন্তত জিততে হবে। কারণ, ওদিকে যে উলভারহ্যাম্পটনের জালে ততক্ষণে ২ গোল দিয়ে ফেলেছে লিভারপুল। এদিকে জয় ছাড়া কোনো বিকল্প নেই ম্যানসিটির। ৮১ মিনিটে সেই কাঙ্খিত মাহেন্দ্রক্ষণটি এলো। সেই ইলকায় গুন্ডোগানই ব্যবধানটা গড়ে দিলেন। আবারও গোল করলেন তিনি। ম্যানসিটি এগিয়ে গেলো ৩-২ ব্যবদানে।
ম্যান নির্ধারিত ৯০ মিনিটের পর আরও ৪ মিনিট হলো ইনজুরি টাইম। এরপরই রেফারি বাঁজালেন শেষের বাঁশি। ততক্ষণে উল্লাস শুরু হয়ে গেছে ম্যানসিটির ডাগআউট থেকে শুরু করে পুরো গ্যালারিতে। অ্যাস্টন ভিলাকে হারিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়ে গেলো ম্যানচেস্টার সিটি।
এমএসএম / জামান
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!