বিশ্বে ৬৩ লাখ ছাড়াল করোনায় মৃত্যু, নতুন শনাক্ত ৪৭৬১০৩
বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৬৩ লাখ ছাড়িয়েছে। তবে নতুন করে এই ভাইরাসে কমেছে মৃত্যু। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে করোনা রোগী শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। আর এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ১০৩ জনে।
এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩৩১ জনে। আর করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫২ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ৯৯১ জন হয়েছে। সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন উত্তর কোরিয়ায়। দেশটিতে এসময় নতুন করে ১ লাখ ৮৬ হাজার ৯০ জনের করোনা শনাক্ত হয়। আর মারা যান একজন।
অন্যদিকে, দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন। আর রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৭১০ জনে। এছাড়া মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৪৫০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫০ জনের।
তবে বিশ্বে মোট মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ২৮ হাজার ৯২৪ জনের মৃত্যু হয়েছে। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ কোটি ৫০ লাখ ৪ হাজার ৪৩৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই সময়ে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্ত রোগী বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩ জনে। আর মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
জামান / জামান
কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে
নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প
ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু
শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত
ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট
পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭
ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া