ইন্দোনেশিয়ার পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে আজ
দীর্ঘদিনের অপেক্ষার পর পাম তেলের ওপর ইন্দোনেশিয়ার রপ্তানি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ সোমবার (২৩ মে)। অভ্যন্তরীণ বাজারে সংকট দেখা দেয়ায় গত ২৮ এপ্রিল সব ধরনের পাম তেল রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে ইন্দোনেশিয়ার সরকার। এরপরই বাংলাদেশসহ দেশে দেশে পাম তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। কারণ, বৈশ্বিক চাহিদার পাম তেলের প্রায় ৬০ শতাংশ একাই সরবরাহ করে ইন্দোনেশিয়া। অন্যদিকে বাংলাদেশ চাহিদার ৮০ শতাংশ ভোজ্যতেল দেশটি থেকে আমদানি করে।
এর আগে পাম তেল রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সোমবার (২৩ মে) থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান তিনি।
ইন্দোনেশিয়ার সরকারের এমন ঘোষণার পরই আন্তর্জাতিক ভোজ্যতেলের বাজারে স্বস্তির আভাস দেখা যায়। আশাবাদী হন বাংলাদেশিরাও।
ইন্দোনেশীয় সরকারের লক্ষ্য ছিল, স্থানীয় বাজারে ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ১৪ হাজার রুপিয়ায় (প্রায় ৮৩ টাকা) নামানো। কিন্তু সেই লক্ষ্য পূরণ না হওয়ার আগেই দেশের ভেতরে ও বাইরে থেকে তীব্র চাপের মুখে শেষপর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাধ্য হয় উইদোদো প্রশাসন।
ইন্দোনেশিয়ায় পাম তেল রপ্তানি বন্ধের প্রতিবাদে গত মঙ্গলবার (১৭ মে) রাজধানী জাকার্তায় বিক্ষোভ করেন শত শত কৃষক। সরকারের ওই সিদ্ধান্তে রোজগার অর্ধেকে নেমে যায় বলে অভিযোগ করেন তারা। নিষেধাজ্ঞা দ্রুততম সময়ে প্রত্যাহার না হলে এর চেয়েও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন দেশটির পাম চাষিরা। এ অবস্থায় গত বৃহস্পতিবার (১৯ মে) পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন উইদোদো।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির