নারীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৩২ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে কলাপাড়া থানায় মামলা হয়েছে। অভিযুক্ত হিরন প্যাদা ওরফে মাসুদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, বরিশালের উজিরপুর উপজেলার এক নারীর সাথে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদবাড়িয়া গ্রামের মৃত আ. রব প্যাদার ছেলে হিরন প্যাদা ওরফে মাসুদের (৩২) সাথে মোবাইলে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। বিয়ের দাবিতে ওই নারী মঙ্গলবার (২২ জুন) হিরন প্যাদা ওরফে মাসুদের (৩২) বাড়িতে এলে মাসুদ তাকে মারধর করে বাসে উঠিয়ে দেয়। নির্যাতনে ওই নারী আহত হলে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার ওই নারী বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করে। অভিযুক্ত হিরন প্যাদাকে তার বাড়ির সামনের সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএসএম / জামান
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার