উলিপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
কুড়িগ্রামের উলিপুরে ১০১ বোতল ফেনসিডিলসহ বিপুল মজুমদার বিপু (৫০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অটোরিকসা জব্দ করা হয়েছে। আটক বিপুল মজুমদার বিপু উলিপুর পৌর শহরের পোস্ট অফিস মোড় এলাকার শচীন্দ্রনাথ মজুমদারের ছেলে। তার বাড়ির সামনের উলিপুর-রাজারহাট সড়কে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকসার সামনের আসনের নিচে থেকে ১০০ বোতল ও তার সঙ্গে থাকা এক বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
পুলিশ জানায়, রোববার (২২ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মশিউর রহমান, হারিছুর রহমান, এএসআই সোহাগ পারভেজ, আরিফ, রুহুলসহ সংগীয় ফোর্স পৌর শহরের পোস্ট অফিস মোড়ে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী বিপুল মজুমদার বিপুকে ১০১ বোতল ফেনসিডিল, ফেনসিডিল পরিবহনের কাজে বব্যবহৃত একটি মোটরসাইকেল ও অটোরিকসাসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছিল।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে সোমবার (২৩ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
এমএসএম / জামান
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি
কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা
Link Copied