ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুরে অসুস্থ কুশল, নেওয়া হয়েছে হাসপাতালে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৫-২০২২ দুপুর ১২:৫৯

ঢাকা টেস্ট চলাকালীন হঠাৎ করেই মাঠে অসুস্থ হয়ে পড়েন শ্রীলঙ্কা দলের ক্রিকেটার কুশল মেন্ডিস। প্রাথমিকভাবে জানা যায়, বুকে ব্যথা পেয়েছেন তিনি। তবে কোনো আঘাত লাগেনি তার। ব্যথার কারণে মাঠ ছাড়তেও কষ্ট হচ্ছিল কুশলের। পরে তাকে মাঠ থেকে সোজা হাসপাতালে নেওয়া হয়েছে।

শ্রীলঙ্কা দলের টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়, কি সমস্যা সেটি এখনো নিশ্চিত নয়। কারণ জানতে কুশলকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বিসিবির এক নির্বাচক এবং শ্রীলঙ্কা দলের সঙ্গে থাকা মেডিক্যাল বিভাগের এক সদস্যও কুশলকে হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে ঠিক কি সমস্যা হয়েছে এই লঙ্কান ক্রিকেটারের সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দলের সঙ্গে থাকা চিকিৎসক বলেন, ‘কুশলকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে। এরপর জানতে পারব কি সমস্যা।’

ঘটনাটি প্রথম দিনের মধ্যহ্নভোজের ঠিক আগে। শেষ ওভার (২৩তম) করছিলেন পেসার কাসুন রাজিথা। তার করা প্রথম বল ছেড়ে দেন স্ট্রাইক প্রান্তে থাকা লিটন দাস। উইকেট রক্ষক নিরোশান ডিকভেলা বল গ্লাভস বন্দী করার পর দেন দ্বিতীয় স্লিপে দাঁড়ানো কুশল মেন্ডিসকে। 

বল হাতে নিয়েই অস্বস্তিতে ভুগতে দেখা যায় মেন্ডিসকে। বুকে হাত দিয়ে ব্যথার তীব্রতা বোঝানোর চেষ্টা করেন। পরে দলের ফিজিও এসে তাকে নিয়ে যান মাঠের বাইরে, আনা হয় স্ট্রেচারও। যদিও স্ট্রেচারে না উঠে তিনি পায়ে হেটেই ড্রেসিং রুমের দিকে এগোতে থাকেন। সেখান থেকে তাকে সরাসরি নেওয়া হয় হাসপাতালে।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে