পাপন বলছেন ‘মানসিকতা নেই’, মুমিনুলের ভিন্নমত
গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের আলাপচারিতা মানেই বিস্ফোরক মন্তব্য। গত ৮ মে এমনই এক মন্তব্য করেন তিনি। যেখানে তিনি জানান, টানা এক সিরিজে দুই টেস্ট অর্থাৎ ১০ দিন খেলার মতো মানসিকতা নেই বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটারদের। পাপনের এমন মন্তব্যের জবাবে এই ফরম্যাটের অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, এমনটা তার কাছে মনে হয় না।
৮ মে করা মন্তব্যে পাপন বলেন, ‘একটা জিনিস ওরা (টেস্ট ক্রিকেটার) মনে করে, ১০ দিন খেলার মানসিকতা নেই। টানা ১০ দিন যে খেলতে হবে এই মানসিকতা অনেক খেলোয়াড়ের নাই। এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। এটা নিয়ে কাজ করতে হবে।’
পাপনের এই মন্তব্য যেদিন করেন, সেদিনই দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। চট্টগ্রামের প্রথম টেস্ট ড্র হওয়ার পর আগামী ২৩ মে সিরিজের দ্বিতীয় টেস্টে ঢাকায় মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
এই ম্যাচের আগে অধিনায়ক মুমিনুল জানালেন, ‘আমার তো মনে হয় না এরকম কোনো কিছু হয়। এভাবে চিন্তা করলে কঠিন। আমার কাছে মনে হয় আগামী ৫ দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ৫ দিনে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দিন মাঠে কেমন এটিটিউড থাকে, কীভাবে পজিটিভ থাকি এটা গুরুত্বপূর্ণ। ১০ দিন খেলা কঠিন আমার মনে হয় না।’
চট্টগ্রামে টেস্ট ড্র হলেও মিরপুরে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মুমিনুল। তবে এক্ষেত্রে চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। ২৩ মে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।
মুমিনুল বলছিলেন, ‘মিরপুরে ফলাফল ছাড়া ম্যাচ খুব কমই হয়। শেষ কবে ফল আসেনি বলা কঠিন। সবসময় ফল আসে। বোলিং খুব ইম্পরট্যান্ট, সাথে ব্যাটিংও। অবশ্যই আমরা প্ল্যানিং করি, কোন জিনিস নিয়ে কাজ করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে। কন্ডিশন বা সব কিছুর কথা চিন্তা করলে এটা একটা ভালো সুযোগ। সর্বোচ্চ সুযোগ না, তবে এটাও একটা সুযোগ। সুযোগ সবসময় থাকে, এটাও আমাদের জন্য আরেকটা সুযোগ সিরিজ জেতার।’
সঙ্গে যোগ করেন মুমিনুল, ‘কন্ডিশন সচরাচর যেরকম থাকে ওরকমই। আবহাওয়া কেমন হয় তার ওপর নির্ভর করছে। আমার কাছে মনে হয় সাধারণত যেমন থাকে ওরকমই থাকবে।’
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!