ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মুশফিক-লিটনের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৫-২০২২ দুপুর ২:৩৫

২৪ রানেই সাজঘরে শীর্ষ ৫ ব্যাটার। মিরপুরে লঙ্কান বোলারদের তোপে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন দারুণ ফর্মে থাকা লিটন দাস আর অভিজ্ঞ মুশফিকুর রহিম।

প্রাথমিকভাবে তারা সে চেষ্টায় সফল। কঠিন বিপদের মুখে দাঁড়িয়ে শতরানের জুটি গড়েছেন মুশফিক-লিটন। দুজনই পেয়েছেন হাফসেঞ্চুরি। লিটন ক্যারিয়ারের ১৩তম আর মুশফিক তুলে নিয়েছেন ২৬তম ফিফটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ষষ্ঠ উইকেটে ৩৫.৩ ওভার খেলে ১০৯ রান যোগ করেছেন তারা। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২৯ রান। মুশফিক ৫২ আর লিটন ৬২ রানে অপরাজিত আছেন।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় স্বাগতিকরা। সাজঘরে ফিরে যান তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়।

লঙ্কান পেসার কাসুন রাজিথার বলে ব্যাট প্যাডের ফাঁক গলে বোল্ড হয়েছেন জয় (০)। এরপর অভিজ্ঞ তামিম ইকবালও বেশিক্ষণ টিকতে পারেননি। আসিথা ফার্নান্ডোর বলে লেগ সাইডে খেলতে গেলে উল্টোদিকে বল উঠে যায়, জয়াবিক্রমের দুর্দান্ত ক্যাচ হন এই ওপেনার (০)।

মুমিনুল হক আরও একবার আউট হয়েছেন দশের নিচে। ৯ রান করে আসিথা ফার্নান্ডোর বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এ নিয়ে টানা ছয় ইনিংসে দশের নিচে সাজঘরে ফিরলেন তিনি।

আত্মবিশ্বাসী দেখাচ্ছিল নাজমুল হোসেন শান্তকে। কিন্তু মুমিনুল ফেরার পরের ওভারেই রাজিথা বোল্ড করেন বাঁহাতি এই ব্যাটারকে (৮)। পরের বলে এলবিডব্লিউ হন সাকিব আল হাসান (০)। রিভিউ নিয়েছিলেন, কিন্তু আম্পায়ার্স কলে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

এমএসএম / জামান

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান