নবাবগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলার উদ্বোধন
‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ-২০২২ ও ভূমি সেবা মেলার উদ্বোধন অনু্ষ্টিত হয়েছে। গতকাল রোববার (২২ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও অতিরিক্ত দায়িত্ব নবাবগঞ্জ উপজেলা) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলার একাডেমিক সুপারভাইজার শফিউল আলম, সমবায় কর্মকর্তা নাসিমুল হক, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নূরে আলম প্রমুখ।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আহসান হাবিব, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নজরুল ইসলাম, সদর বিট কর্মকর্তা খায়রুল আলম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মতিন, মরিয়ম বেগম, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগীসহ অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied