ফটিকছড়িতে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মে) এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার সুন্দরপুর ইইউনিয়নের পশ্চিম সুন্দরপুর এলাকার হোসেন সারেং বাড়ির প্রবাসী মুহাম্মদ হাবীবের স্ত্রী সানজিদা নাছরিন লিমা (২৭), ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের ইউসুফ আলী চৌধুরী বাড়ির চাঁন মিয়ার ছেলে আবুল কাসেম (৭৫) এবং দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো চৌধুরীপাড়ার আবদুস সালামের ছেলে মো. সোহাগ (১৯)।
জানা গেছে, আজ সকালে সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম সুন্দরপুর এলাকা হতে সানজিদা নাছরিন লিমা (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের পিতা শফিউল আলম বাবুল। নিহত সানজিদা নাছরিন লিমা ওই এলাকার হোসেন সারেং বাড়ির প্রবাসী মুহাম্মদ হাবীবের স্ত্রী। মৃতদেহ উদ্ধার করার কথা নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার।
ওসি জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে শয়নকক্ষ থেকে সানজিদা নাছরিন লিমা নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে তদন্ত চলমান রয়েছে
নিহত লিমার পিতা শফিউল আলম বাবুল দাবি করেন, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে হত্যা করেছে। তারা এর আগেও যৌতুকের জন্য নির্যাতন করেছে এবং বারবার যৌতুক নিয়ে গেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
একই দিন সকালে নাজিরহাট পৌরসভার সুয়াবিল টেকের দোকান ঈদগাহ এলাকায় ট্রাকচাপায় আবুল কাসেম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গরু চরাতে গিয়ে রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন আবুল কাশেম। এ সময় বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ঘাতক ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায় ট্রাকচালক। স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এছাড়াও দুপুর দেড়টার দিকে ভূজপুর থানার দাঁতমারা ইউপি ঢালারমুখ এলাকায় দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. সোহাগ (১৯) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হেয়াকো থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকসা দাঁতমারা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় উল্টোদিক থেকে আসা আরেকটি খালি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজিচালক সোহাগের মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুই কলেজছাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ