চট্টগ্রামের আক্ষেপ ঢাকায় মিটিয়ে লিটনের সেঞ্চুরি
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচের একমাত্র ইনিংসেই সেঞ্চুরির সুযোগ পেয়েছিলেন লিটন দাস। কিন্তু অফস্ট্যাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হয়ে যান ৮৮ রান করে। সেঞ্চুরি মিসের সেই আক্ষেপ মেটাতে একদমই সময় নিলেন না এ উইকেটরক্ষক ব্যাটার।
ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই জাদুকরী তিন অঙ্কের দেখা পেলেন লিটন। মাত্র ২৪ রানে ৫ উইকেট পতনের পর উইকেটে এসে দলকে চাপমুক্ত করে ব্যক্তিগত এ মাইলফলকে পৌঁছে গেছেন তিনি। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূরণ করতে ১৪৯ বল খেলেছেন লিটন, যেখানে ছিল ১৩টি চারের মার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৪.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২১৩ রান। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে এরই মধ্যে ১৮৯ রান যোগ করে ফেলেছেন মুশফিকুর রহিম ও লিটন। ক্যারিয়ারের নবম সেঞ্চুরির আশা জাগিয়ে মুশফিক খেলছেন ৮৭ রান নিয়ে, লিটন অপরাজিত ১০৬ রানে।
এমএসএম / জামান
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!