নবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
দিনাজপুরের নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শামীম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় সুজা (১৭) নামে আরো একজন আহত হয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল রোববার (২২ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বিনোদনগর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর (কুঠিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীম রাঘবেন্দ্রপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে এবং আহত সুজা একই গ্রামের বকুল মিয়ার ছেলে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ফারুক আহম্মেদ জানান, রোববার আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির কাজের জন্য পার্শ্ববর্তী বাঁশঝাড় থেকে বাঁশ কাটছিলেন শামীম ও সুজা। এ সময় বৃষ্টিতে ভেজা বাঁশ পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ৪৪০ ভোল্টের তারে পড়লে শামীম ও সুজা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কত্যর্বরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied